৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ
spot_img
HomeUncategorizedদর্শনা থানার ওসির সাথে জিয়া মঞ্চের নেতাদের সাক্ষাত

দর্শনা থানার ওসির সাথে জিয়া মঞ্চের নেতাদের সাক্ষাত




নেহালপুর প্রতিনিধি:

দর্শনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দর্শনা থানার অফিসার ইনচার্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন দর্শনা থানা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ। এ সময় তারা সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান রুবেল, সিনিয়র সহসাধারণ সম্পাদক রুহুল আমিন হিটটু, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিমুল, সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক আলামিন সরদার ও সহপ্রচার সম্পাদক জুয়েল রানা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্না, যোগাযোগবিষয়ক সম্পাদক হাসানুল কবির শোভন, সহসাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সানেয়ার হোসেন, আহসান হাবীব, জাহিদুল ইসলাম সবুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Share with