৫ নভেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
spot_img
Homeখেলাধুলাজীবননগর ফুটবল একাডেমির আত্মপ্রকাশ

জীবননগর ফুটবল একাডেমির আত্মপ্রকাশ




জীবননগর অফিস:
নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনে আসক্ত থেকে দূরে রেখে খেলার মাঠমুখী করতে জীবননগরে ফুটবল একাডেমি নামে নতুন একটি সংস্থার আত্মপ্রকাশ করেছে। এই সংস্থার মাধ্যমে নিয়মিত খেলা অনুশীলন করে জীবননগরে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করছেন অনেকেই। গতকাল রবিবার বিকেলে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে অর্ধশতাধিক উদীয়মান খেলোয়াড়দের সাথে নিয়ে এই সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহাজান কবির, সাবেক খেলোয়াড় আব্দুস সামাদ, সাইফুর রহমান, আব্দুস সবুর,রবিউল ইসলাম, মিঠু, সুমন,শাওন, মিনাজুল ইসলাম, জসি, বিল্লাল, মোমিন, খবির, রমিজসহ অনেকে। তারা বলেন, জীবননগর উপজেলায় ফুটবলে বেশ সুনাম রয়েছে।কিন্তু নতুন প্রজন্মের ছেলেরা এখন খেলার মাঠ ছেড়ে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। এতে করে নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না। অনেকেই আবার মাদকের সাথে জড়িয়ে পড়ছে। তাদরকে খেলার মাঠমুখী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি এই ফুটবল একাডেমির হাত ধরে জীবননগরে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Share with