গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে বিএনপি নেতার বাড়ির সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ৮ টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমার সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
আবুল হোসেন জানিয়েছেন, কে বা কারা রাতের আঁধারে তার বাড়ির পাশে লাল টিপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে আর এ ঘটনার সাথে কারা জড়িত কি কারনে রাখা হয়েছে এগুলি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলী কদর পলাশ,, ভারপ্রাপ্ত সম্পাদক: ব্যারিস্টার তানভীর হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল আলম চঞ্চল, সম্পাদক ও প্রকাশক আলী কদর পলাশ কর্তৃক আলিফ প্রিন্টিং প্রেস ২২১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত। কর্পোরেট অফিস: হাউস নম্বর ১৭, রোড নং ২৮, ধানমন্ডি, ঢাকা-১২০৯। ই-মেইলঃ dailyeiamardesh@gmail.com মোবাইল- +৮৮-০১৭৫৮২৮২৩৪৫
Copyright © 2026 Ei Amar Desh । এই আমার দেশ. All rights reserved.