৫ নভেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
spot_img
Homeবীমা সংবাদমহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Share with