৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
spot_img
Homeস্বাস্থ্যজীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস




জীবননগর অফিস:

‘শহর থেকে গ্রামে, ডাক্তার এখন কাছে’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের চিকিৎসকের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে ঢাকার চিকিৎসকদের সঙ্গে রোগীদের পরামর্শের সুযোগ করে দেয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. শুভজিৎ পাইক, এমবিবিএস, পিজিটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ডা. আরশী তাসনীম, এমবিবিএস, মেডিকেল অফিসার, উপশম প্লাস, বনানী, ঢাকা। কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও পিক-ফ্লো মিটারের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেয়া হয়। আয়োজকরা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ সময় ও অর্থের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগ পান না। তাদের কথা বিবেচনা করেই প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মারুফ হোসেন, অগ্রণী গবেষক, ফেম পিবিএক্স, ফেমআইটি ও ব্রাইট লাইট একাডেমির প্রতিষ্ঠাতা এবং সার্বিক পরিচালনায় ছিলেন চিফ প্রোগ্রাম অফিসার ফাহিম ফরহাত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Share with