৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
spot_img
Homeসারা দেশকেন্দুয়ায় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, স্ত্রী-কন্যাসহ আহত ৩

কেন্দুয়ায় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, স্ত্রী-কন্যাসহ আহত ৩




কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

‎নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও পাঁচ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আট বছর বয়সী কন্যাসহ অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজিন (৫)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সী কন্যা গুরুতর আহত হন।

‎এ ছাড়া অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়।

‎এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Share with